কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্থানীয় শ্রমবাজারের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থান’ শীর্ষক কর্মশালা গতকাল রোববার পঞ্চগড় টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রকল্পের অধীনে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় চেম্বার সভাপতি আশরাফুল আলম পাটোয়ারী। প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রকল্প পরিচালক জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক আবদুর রউফ তালুকদার, সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ নাসির এরশাদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ সৈয়দ আবদুল আজিজ। এতে কারিগরি প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা অংশ নেন।