প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সহযোগিতায় জামদানিশিল্পের গৌরবময় অতীত ফিরিয়ে আনতে জাতীয় কারুশিল্প পরিষদ গতকাল জামদানি নকশা বিষয়ে কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে দিনব্যাপী এ কর্মশালা হয়। কর্মশালায় ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা বক্তব্য দেন। এতে উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি রুবী গজনভী, মাহীন খান, ইস্তাম্বুল হক, লিপি খোন্দকার, সুরাইয়া চৌধুরী প্রমুখ। জামদানির স্বর্ণযুগ ফিরিয়ে আনতে কর্মশালায় প্রত্যয় ব্যক্ত করা হয়। কর্মশালায় সোনারগাঁ ও রূপগঞ্জের ১০০ জন জামদানি বয়নশিল্পী অংশ নেন।