কর্মশালা

মাঠপর্যায়ে এলজিএসপি-২ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসনের সহযোগিতায় পায়াক্ট বাংলাদেশ পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল এর উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এম আবু হোরায়রা। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহামুদুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আযম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত, সদর উপজেলার ইউএনও লায়লা মুনতাজেরী দীনা, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন রেজা প্রমুখ।