প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে গতকাল রোববার উপজেলা মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধ-বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা দীপা চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান। সভায় বক্তারা বলেন, লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাল্যবিবাহের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বাল্যবিবাহ ঠেকাতে হলে অভিভাবকদেরও সচেতন হতে হবে। কর্মশালায় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তানবীরুল হক, জিনাত আরা বেগম, জেসমিন আক্তার, সুমী বড়ুয়া প্রমুখ।