কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (চতুর্থ পর্যায়)’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য কার্যালয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলার ইউএনও মির্জা শাকিলা দিল হাছিন, জেলা তথ্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আবদুস সালাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান, মোসলেমা বেগম প্রমুখ।