কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার প্রত্যয়ে গত মঙ্গলবার দিনব্যাপী কর্মশালা হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে গত মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে ওই কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস রুবিনা আক্তার। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার, বদরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ফেরদৌসী বেগম, বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুর রউফ সরকার, বেসরকারি সংস্থা ব্র্যাকের এলাকা কার্যালয়ের ব্যবস্থাপক এনামুল হক, লালবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন, উপজেলা নিকাহ্ নিবন্ধক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মাবুদ, সাংবাদিক রুহুল আমিন সরকার প্রমুখ।