কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল রাজশাহী বিভাগীয় সিনিয়র রোভারমেট ও সমাজ উন্নয়ন এডওয়ার্ডবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলা রোভার আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শাহজাদপুরের উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান। রোভারমেট আঞ্চলিক স্বাস্থ্য ও সমাজ উন্নয়ন লিডার ওমর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ আলী হায়দার রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আক্কাস আলী, রাসেল মিয়া, সাখাওয়াত হোসেন। কর্মশালায় রাজশাহী বিভাগের ৬৫ জন রোভার স্কাউট অংশ নেন।