কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে শিশুমৃত্যু হ্রাসে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সব পর্যায়ের চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলার দুপুর ১২টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক আবদুর রাজ্জাক মিয়া ও চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন প্রধান আবুল কালাম আজাদ। স্বাস্থ্য বিভাগ ও কয়েকটি বিদেশি সাহায্য সংস্থার আয়োজনে ব্যাচভিত্তিক ও পর্যায়ক্রমিক দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ দেন স্বাস্থ্য সদর দপ্তরের সহকারী পরিচালক ও প্রশিক্ষণের মনিটর মনসুরুল ইসলাম। প্রশিক্ষণে নবজাতক, শিশু ও মায়ের জীবনরক্ষা, মৃত্যুহার হ্রাস ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়া হয়।