কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক সচেতনতামূলক কর্মশালা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর আয়োজন করে। সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক। বক্তব্য দেন বিসিসিপি ঢাকার সহকারী পরিচালক বাদল হালদার। হাবিবুর রহমান বলেন, ডিজিটাল তথা আধুনিক ও প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে ই-জিপি হতে পারে অন্যতম দৃষ্টান্ত।