‘সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততার উপায়’ শীর্ষক এক কর্মশালা গতকাল রোববার সাতক্ষীরা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ বিভাগ আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মু. আনোয়ার হোসেন হাওলাদার। কর্মশালায় বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য দেন সাতক্ষীরা পৌরসভার মেয়র আবদুল জলিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ প্রমুখ। l