প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী রেস্তোরাঁগুলোতে ধূমপানমুক্তকরণ নির্দেশিকা বাস্তবায়ন-বিষয়ক কর্মশালা গতকাল বৃহস্পতিবার ফেনী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জালাল সাইফুর রহমান, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব রেজাউল করিম। জেলা প্রশাসন ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি আয়োজিত কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিল আহ্ছানিয়া মিশন।