কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে গতকাল রোববার মাগুরায় পেশাদার গাড়িচালকদের নিয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বিআরটিএ মাগুরা সার্কেল স্থানীয় পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচির আয়োজন করে। বিআরটিএর মাগুরা সার্কেলের সহকারী পরিচালক বিলাস সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু ও সাংবাদিক আমিরুল হাসান।