কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান প্রকল্প বাস্তবায়ন-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন প্রকল্পের পরিচালক সৈয়দ মো. মোজাম্মেল হক। জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নীলফামারী মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল গাফ্ফার, সদর উপজেলার ইউএনও মো. সাবেত আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমদ আহসান হাবীব। কর্মশালায় জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এ বছর সারা দেশে স্নাতক ও সমমানের ২ লাখ ৯ হাজার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে এ প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে।