কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যাভুক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে ওই কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন জাহান। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ মাহমুদ, ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শহিদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মইনুল ইসলাম প্রমুখ।