প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তিবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। জেলা প্রশাসনের সহযোগিতায় ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও তথ্যপ্রযুক্তিতে আগ্রহী ব্যক্তিরা অংশ নেন।