প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংরক্ষণ কৌশল প্রণয়ন-বিষয়ক বিভাগীয় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা ও বন অধিদপ্তরের আয়োজনে আরডিআরএসের মিলনায়তনে এ কর্মশালা হয়। জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল। বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী পরিচালক আহসান উদ্দিন আহমেদ ও পল্লি সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার। এ ছাড়া বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম, মাহবুবা নাসরিন, সাবেক বন কর্মকর্তা লস্কর মকছুদুর রহমান প্রমুখ।