কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন ইউপির নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয় যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুব রহমান। বক্তব্য দেন জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ। রাজবাড়ী প্রতিনিধি|