কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহীর আয়োজনে গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে ‘টেকসই রেশম চাষ: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরের সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত নানকিং দরবার হলে এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-২ আসনের সাংসদ ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আনিস উল-হক ভূঁইয়া। কর্মশালা শেষে রেশমশিল্পকে উন্নত করতে সুপারিশমালা উপস্থাপন করা হয় এবং সেই লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।