প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ, নিশ্চিত করে সুস্থ-সুন্দর পারিবারিক বন্ধন প্রতিপাদ্য সামনে রেখে ১৪ থেকে ১৯ মে পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় মা ও শিশুকল্যাণ কেন্দ্রের সভাকক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং করেছে পরিবার পরিকল্পনা বিভাগ। এতে সপ্তাহের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বক্তব্য দেন মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা মো. আবদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আফরোজা বেগম, মেরী স্টোপসের মো. আফরোজ্জামান ও এফপিএবির শফিকুল ইসলাম। দিনব্যাপী সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মী, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।