কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক জোনের বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত হতদরিদ্র মা ও শিশুদের পুষ্টি বিষয়ে কর্মশালা হয়েছে। নগর অংশীদারত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের (ইউপিপিআর) আওতায় পুষ্টি কর্মসূচির অবহিতকরণ কর্মশালা গতকাল মঙ্গলবার টঙ্গী আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ইউপিপিআর প্রকল্পের নগর ব্যবস্থাপক নজরুল ইসলাম, টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান, কাউন্সিলর হেলাল উদ্দিন, মহিলা কাউন্সিলর হাসিনা মমতাজ বেগম, সাহেরা আক্তার প্রমুখ।

গাজীপুর প্রতিনিধি