কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ার্কশপ অন ইনস্টিটিউট কোয়ালিটি অ্যাসুরেন্স ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক একটি উচ্চশিক্ষা-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি সেল শাখা এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর সঞ্জয় কুমার অধিকারী, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আবুল হোসেন প্রমুখ।