প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে গত রোববার নারী উন্নয়ন ফোরামের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহসান, গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জামিল আহমেদ প্রমুখ। কর্মশালায় মেহের আফরোজ বলেন, নারীর ক্ষমতায়নের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। পুরুষের চেয়ে নারীর মেধা কম নন, সুযোগ দিলে নারীরাও পুরুষের চেয়ে বেশি দক্ষতা দেখাতে পারেন। জাতীয় সংসদের আইন প্রণয়নে কেবল পুরুষ নন, নারীরাও বিশেষ অবদান রাখছেন।