কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাইলটিং অব নন-পারফরম্যান্স বেইজড মনিটরিং’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা গতকাল মঙ্গলবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শুরু হয়েছে। জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মুহম্মদ নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের লাইন ডিরেক্টর মো. মঈন উদ্দিন আহমেদ, ফেনীর উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, কুমিল্লা অঞ্চলের সুপারভাইজার মো. ইলিয়াছ, উপপরিচালক (ক্লিনিক) মো. মাহবুবুর রহমান। কর্মশালায় পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের করণীয় বিষয়ে আলোচনা হয়। কর্মশালায় বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা পরিদর্শক-পরিদর্শিকা ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।