কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা ইউনিভার্সিটি বাংলাদেশের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-এর (আইকিউএসি) উদ্যোগে গত বুধবার ‘কোয়ালিটি অ্যাসিউরেন্স ইন হায়ার এডুকেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আশা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় আশা ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সফিকুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, আইকিউএসির পরিচালক অধ্যাপক ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হেলাল-উজ-জামান প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ সরকারের হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায় আশা ইউনিভার্সিটি বাংলাদেশের আইকিউএসির কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি