প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতাবিষয়ক উপজেলা পর্যায়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই ওয়ার্কশপ হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাউশির অটিস্টিক একাডেমি স্থাপন প্রকল্পের আওতায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ওই ওয়ার্কশপের আয়োজন করে। সকালেউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত। সভাপতিত্ব করেন সদর উপজেলার ইউএনও লায়লা মুনতাজেরী। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বোরহানউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসান। মূল আলোচক ছিলেন রংপুর টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক হালিমুজ্জামান খন্দকার। আলোচনায় অংশ নেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম।