কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল রোববার বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীদের নিয়ে বেসিক আউটসোর্সিং বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়। আইসিটি বিভাগের আয়োজনে গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা হয়। এতে বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, প্রশিক্ষক মেহেদী হাসান প্রমুখ। কর্মশালায় সাংবাদিকতার পাশাপাশি অনলাইনের মাধ্যমে কীভাবে অতিরিক্ত আয় করা যায়, সে বিষয়ে ধারণা দেওয়া হয়।