কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যাযুক্ত যুবকদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সখিনা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোরশেদা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হক, মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম প্রমুখ।