কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় কৃষিবান্ধব চুলা ‘আখা’ ও বায়োচার উৎপাদন বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা গতকাল বুধবার শুরু হয়েছে। বেসরকারি সাহায্য সংস্থা সিসিডিবির আর্থিক সহযোগিতায় সংস্থাটির মান্দা কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামাণিক। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিক এলাহী, ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবির) পলিসি অ্যাডভাইজর এম মাহবুবুল ইসলাম, সংস্থাটির মান্দার ভারপ্রাপ্ত অঞ্চল ব্যবস্থাপক তনুশ্রী মালাকার, বায়োচার প্রজেক্ট অফিসার জান্নাতুল ফেরদৌস ও কৃষ্ণ কুমার সিংহ উপস্থিত ছিলেন। ‘আখা’ কৃষিবান্ধব চুলায় স্বল্প জ্বালানি ব্যবহার করে সহজেই রান্না করা যায়। এ চুলার বিশেষত্ব হচ্ছে, ব্যবহৃত জ্বালানি সম্পূর্ণরূপে পুড়ে ছাইয়ে পরিণত হয় না। জ্বালানির অবশিষ্ট অংশ বায়োচারে পরিণত হয়। এই বায়োচার গুঁড়া করে প্রয়োগ করলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে।