প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) উদ্যোগে এবং প্রবেশ্যতা ও ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে রাজশাহীতে ‘বিভাগীয় পর্যায়ে একীভূত খেলাধুলা ও শিক্ষা’ শীর্ষক কর্মশালা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের কোর্ট এলাকায় আফসার হোসেন পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রে এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাসেম। কর্মশালায় সভাপতিত্ব করেন সিআরপি রাজশাহী কেন্দ্র ব্যবস্থাপক সুমা বেগম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম, রাজশাহী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কল্পনা রায় ভৌমিক, রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক এ কে এম সাঈদ, বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ।