কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ অবহিতকরণ’ বিষয়ে কর্মশালা হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তর, এডিডি ইন্টারন্যাশনাল, রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থা, প্রত্যাশা প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থা যৌথভাবে এর আয়োজন করে। সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা হুমায়ন কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন, অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। বক্তব্য দেন দৃষ্টিপ্রতিবন্ধী নুর আলম প্রমুখ।