প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে গতকাল রোববার থেকে সংস্কৃতিবিষয়ক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক দুই দিনের কর্মশালা শুরু হয়েছে। সকাল ১০টা থেকে জেলা শহরের বেউথা এলাকায় আরব ভবনের সমেঞ্চলনকক্ষে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক)। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সাংস্কৃতিক কর্মী ইরা শারমিন ও বারসিকের কর্মসূচি কর্মকর্তা ফেরদৌসি আক্তার। এতে স্থানীয় ১৮ জন সংবাদকর্মী ছাড়াও বারসিকের জেলা সমন্বয়ক বিমল রায় অংশ নেন। মানিকগঞ্জ প্রতিনিধি