প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) ‘অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা ২০১৬’ গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে। কর্মশালা চলবে ১৯ জুন পর্যন্ত। বিএআরআইয়ের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম মণ্ডল সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। অনুষ্ঠানে বিএআরআইয়ের গবেষণা কার্যক্রম ও সাফল্যের ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) মোহাম্মদ জালাল উদ্দীন।