কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে গতকাল রোববার ‘যৌতুক এবং বাল্যবিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ ও জন্মনিবন্ধন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা এবং নিরাপদ মাতৃত্ব’ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুরের গাড়াদহ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ। সিরাজগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শাহিন হাসান, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।