কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের ভূমিকা’ শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ কে এম সামিউল হক। বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, রংপুর সিটি করপোরেশনের সচিব ফজলুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আকতার হোসেন আজাদ, রংপুর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোজাহার আলী সরদার, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম প্রমুখ।