প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে ভূমিকম্প ও নদীভাঙন বিষয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশিক্ষণ ও উন্নয়নকেন্দ্র মিলনায়তনে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ও সহযোগিতায় কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, সাংবাদিক ইকবাল গফুর প্রমুখ। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি|