কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্প নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল শনিবার উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ্ মো. রওশন কবির, মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা খলিলুর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মো. শাহিন। কর্মশালায় উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৯০টি সমিতির সভাপতি, ব্যবস্থাপক ও ব্যবস্থাপনায় নিয়োজিত সদস্যরা অংশ নেন।