কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উদ্যোগে ‘সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক কৃষ্ণ চন্দ্র হোড়। কৃষিবিদ মো. শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আবুল হাসেম, সুনামগঞ্জের উপপরিচালক মো. জাহেদুল হক।