কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতিবিষয়ক এক কর্মশালা গতকাল মঙ্গলবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বন গবেষণা ইনস্টিটিউটের মুখ্য গবেষণা কর্মকর্তা খুরশীদ আকতারের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। কর্মশালায় উন্নত মানের বীজ ও চারা উৎপাদন, বনায়নের কৌশল, চারার পরিচর্যা, কলমপদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রযুক্তি তুলে ধরা হয়। বন ইনস্টিটিউটের পাবলিসিটি কর্মকর্তা এম জহিরুল আলমের সঞ্চালনায় উদ্ভাবিত প্রযুক্তি উপস্থাপন করেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্যা। কর্মশালায় জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মালেক চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, জেলা প্রািণসম্পদ কর্মকর্তা আবু আল মনসুর, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।