কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বুধবার ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা হয়েছে। দিনাজপুর জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কমিটি এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি আবু জেক। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন, জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. আবদুল করিম প্রমুখ। কর্মশালা শেষে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা কোনো অন্যায়-দুর্নীতি না করার এবং কোনো অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার শপথ পাঠ করেন।