কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ‘বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) পরবর্তী লক্ষ্য’ শীর্ষক কর্মশালা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১০টায় জেলা সার্কিট হাউস সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. ছিদ্দিকুর রহমান। কর্মশালায় জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ফ্রিল্যান্সার, ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।