কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল মঙ্গলবার ভূমিকম্প ও নদীভাঙন দুর্যোগ-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এ কর্মশালায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা আক্তার। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঞা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় কর্মশালায় উপজেলায় কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।