কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক এক কর্মশালা গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম আলমের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বজলুল করিম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু ইউসুফ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কে এম হোসেন আলী, মাওলানা ওহিদুজ্জামান প্রমুখ। কর্মশালায় জেলার সব মসজিদের ইমাম অংশ নেন।