কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে ইমামদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের সাইফুর রহমান মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জেলার প্রায় ৭০০ ইমাম অংশ নেন। জেলা প্রশাসক মো. কামরুল হাসান কর্মশালায় সভাপতিত্ব করেন। মৌলভীবাজার ইসলামী ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা ইয়াহিয়া আহমদ চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান।