কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর, পৌর মেয়র শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুজ্জামান মনি। কর্মশালায় আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গবেষক মাওলানা আবু সুফিয়ান যাকী।