কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে মালয়েশীয় চিকিৎসকদের অংশগ্রহণে হাঁটু ও মেরুদণ্ডের সার্জারি (শল্যচিকিৎসা) বিষয়ক কর্মশালা হয়েছে। গতকাল দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের তেতুইবাড়ী এলাকায় অবস্থিত ওই হাসপাতালে বিভিন্ন হাসপাতালের শতাধিক চিকিৎসক-নার্স কর্মশালায় অংশ নেন। প্রথমে হাঁটুব্যথা ও অস্ত্রোপচার নিয়ে আলোচনা করেন অর্থোপেডিক ও ট্রমাটোলজির চিকিৎসক ওয়াং চুং চেক। পরে মেরুদণ্ডের ব্যথা ও শল্যচিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অর্থোপেডিক ও শল্যচিকিৎসক লি উ গুয়ান।