প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বছরব্যাপী গরু মোটাতাজাকরণ ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি’ নামে একটি প্রকল্প গতকাল রোববার ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে। সকাল নয়টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে কর্মশালার আয়োজন করা হয়। ইএসডিওর নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে কর্মশালাটি উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন। এ ছাড়া কর্মশালায় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব সারোয়ার মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ফ ম ফজলে রাব্বী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।