প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার ১০টি উপজেলার নবনির্বাচিত ৮৬ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে শহরের কুড়পাড় এলাকায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। কর্মশালায় গ্রাম আদালত, ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালনা, কর নির্ধারণ ও আদায়, নথিপত্র সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করা হয়।