কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলা সভাকক্ষে এক কর্মশালা হয়েছে। ইউএনও এহেতেশাম রেজার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খুরশীদ আলম। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস ছাত্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মৎ রুম্মান আক্তার, মাধ্যমিক শিক্ষা পরিদর্শক মো. শফিকুল ইসলাম। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ওই কর্মশালায় উপজেলার সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ধর্মীয় শিক্ষকেরা অংশ নেন।