কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে গতকাল শুক্রবার থেকে চার দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এই প্রশিক্ষণ চলছে। বেলা ১১টায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জের সংগীতশিল্পী মলয় চক্রবর্তী, ঢাকা থেকে আসা শর্টফিল্ম ফোরামের প্রশিক্ষক জহিরুল হাসান, নাসরুল্লাহ রাসু, তন্ময় মাহমুদ ও সুনামগঞ্জে কর্মশালার সমন্বয়কারী নাট্যকর্মী সামির পল্লব। কর্মশালায় ২০ জন শিশু ও কিশোর অংশ নেয়। প্রশিক্ষণ শেষে সুনামগঞ্জে এক মিনিট দীর্ঘ ১০টি চলচ্চিত্র নির্মাণ করা হবে।