কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে তথ্য কমিশনের উদ্যোগে ‘রাইট টু ইনফরমেশন অ্যাক্ট: এ টুল ফর জার্নালিস্ট’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মো. গোলাম রহমান। কর্মশালায় তথ্য অধিকার আইন, তথ্য পাওয়ার বিষয়ে বিভিন্ন প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। কর্মশালার বিভিন্ন অধিবেশন সমন্বয় করেন তথ্য কমিশনের পরিচালক জাফর রাজা চৌধুরী ও সাংবাদিক দুলাল আহমদ চৌধুরী। সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহম সেলিম ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন।